ShoeHubBD - রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি

প্রিয় কাস্টমার, অনলাইনে জুতা কেনা নিয়ে যেন কোনো দুশ্চিন্তা না থাকে, তাই আমাদের পলিসিটি পরিষ্কারভাবে দেওয়া হলো।অর্ডার করার আগে অনুগ্রহ করে নীতিমালাটি পড়ে নিন।

১. কখন রিটার্ন / এক্সচেঞ্জ করা যাবে?

**সাইজের সমস্যা:
সাইজ ছোট বা বড় হলে ডেলিভারি পাওয়ার ৩ দিনের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবেন।

**ত্রুটিপূর্ণ পণ্য:
ডেলিভারির সময় যদি কোনো ম্যানুফ্যাকচারিং ত্রুটি, ভুল প্রোডাক্ট, ছেঁড়া-ফাটা থাকে, তাহলে অবশ্যই রিটার্ন করা যাবে।


**পছন্দ না হওয়া:
"ছবির মতো লাগছে না" বা "পছন্দ হয়নি" এই কারণে রিটার্ন হবে না, তবে সাইজ থাকলে এক্সচেঞ্জ করা যাবে।

২. রিটার্ন / এক্সচেঞ্জের শর্তাবলী:

**জুতা অবশ্যই অব্যবহৃত এবং না পরা অবস্থায় থাকতে হবে।

**জুতার সাথে দেওয়া বক্স, ট্যাগ এবং বিল/মেমো অবশ্যই ফেরত দিতে হবে।

**প্রোডাক্ট হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে আমাদের ইনবক্সে জানাতে হবে। ৩ দিন পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।

৩. ডেলিভারি চার্জ কে দেবে?

**আমাদের ভুলে ভুল প্রোডাক্ট বা ত্রুটিপূর্ণ প্রোডাক্ট গেলে ডেলিভারি চার্জ আমরা বহন করব।

**সাইজ এক্সচেঞ্জ বা আপনার কারণে এক্সচেঞ্জ করলে ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে (ঢাকার ভিতরে ৬০ টাকা, ঢাকার বাইরে ১২০ টাকা)।

৪. রিফান্ড পলিসি:
আমরা সাধারণত ক্যাশ রিফান্ড করি না, পণ্য এক্সচেঞ্জ করে দেই। যদি কাঙ্ক্ষিত সাইজ স্টকে না থাকে, তাহলে আপনি অন্য কোনো মডেল নিতে পারবেন অথবা টাকাটি পরবর্তী অর্ডারের জন্য জমা থাকবে।

৫. অর্ডার ক্যান্সেল:
প্রোডাক্ট কুরিয়ারে দেওয়ার আগে পর্যন্ত অর্ডার ক্যান্সেল করতে পারবেন। একবার কুরিয়ার হয়ে গেলে অর্ডার ক্যান্সেল করা যাবে না

আমরা সর্বদা চেষ্টা করি সেরা মানের পণ্য দিতে। কোনো সমস্যা হলে ভয় পাবেন না, আমাদের ইনবক্স করুন, আমরা দ্রুত সমাধান করে দেব ইনশাআল্লাহ।

যোগাযোগ: ইনবক্স - ShoeHubBD
হোয়াটসঅ্যাপ: 01979-957567
Email: admin@shoehubbd.com

ShoeHubBD এর সাথে থাকার জন্য ধন্যবাদ!

Need Help?